Kolkata

ব্রিজ আর মন্দির ওড়ানোর পরিকল্পনা ছিল পাক গুপ্তচরের, জানাল কলকাতা পুলিশ

শহরের গুরুত্বপূর্ণ ব্রিজ ও মন্দির উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল পাক গুপ্তচর। যদিও তার আগেই কলকাতা পুলিশের জালে সেই গুপ্তচর।

আগে থাকত দিল্লিতে। তারপর কলকাতা শহরে ঘাঁটি গেড়েছিল সে। কলকাতার গুরুত্বপূর্ণ ব্রিজ ও মন্দির উড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছিল। ব্রিজ ও মন্দিরের ছবিও সে পাঠাত পাকিস্তানের এক মহিলার কাছে। এছাড়া পুলিশ তার মোবাইল থেকে অনেক তথ্য উদ্ধার করেছে।

সমাজ মাধ্যমের হাত ধরে সে নানা তথ্য পাচার করত পাকিস্তানে। যা পুলিশ উদ্ধার করতে পেরেছে। পাক গুপ্তচর ভক্ত বাঁশি ঝা-কে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয় কলকাতা পুলিশ।

অবশ্য বড়সড় কিছু করে ওঠার আগেই তাকে পাকড়াও করা কলকাতা পুলিশের এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্সের একটা বড় সাফল্য। একটি রেল ব্রিজ ও তার পাশেই একটি বিখ্যাত মন্দিরের নানা ফোটোগ্রাফ সে পাঠিয়েছিল পাকিস্তানে।

তবে এই গুপ্তচর পাকিস্তানে কখনও গিয়েছিল কিনা বা সে যাকে ছবি পাঠাত সেই মহিলা কখনও ভারতে এসেছে কিনা তা পরিস্কার নয়।

তবে ওই ব্যক্তি ও ওই মহিলার যোগাযোগ অনেক দিনের। পুলিশ এটাও মনে করছে যে পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করে ওই মহিলা।

পুলিশ জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার হওয়া পাক গুপ্তচরের কাছ থেকে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে। দেশের অনেক গোপন তথ্যও ওই ব্যক্তি পাকিস্তানে পাঠিয়েছে বলে মনে করছে পুলিশ।

গত সপ্তাহে কলকাতা পুলিশের এসটিএফ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভক্ত বাঁশি ঝা-কে গ্রেফতার করে। এই গ্রেফতারি অবশ্যই কলকাতা পুলিশের এক বড় সাফল্য।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026