Kolkata

নবান্নের সুরক্ষার ভার এবার একদম নতুন বাহিনীর কাঁধে

নবান্ন রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন। ফলে তার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবান্নের সুরক্ষা জোরদার করতে এবার একদম নতুন বাহিনীর ওপর ভরসা রাখতে চলেছে পুলিশ প্রশাসন।

নবান্নের সুরক্ষাকে জোরদার করতে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে পুলিশ প্রশাসন। সেখানে পুলিশি নিরাপত্তা তো রয়েছেই তা ছাড়া আরও কড়া সুরক্ষা বলয় চাইছে কলকাতা পুলিশ। ফলে সেখানে নতুন বাহিনী নিয়োগ করা হতে চলেছে।

তবে এ বাহিনীতে থাকছেন না কোনও মানুষ। এই দায়িত্ব বর্তাতে চলেছে ডগ স্কোয়াডের ওপর। অবশ্যই ডগ স্কোয়াড অত্যন্ত দক্ষ। তাদের প্রশিক্ষণও এই সুরক্ষার কাজের কথা মাথায় রেখে দেওয়া হয়। স্থির হয়েছে এই ডগ স্কোয়াড থাকবে নবান্নের সুরক্ষায়।

প্রতিদিন কলকাতা থেকে নবান্নে এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসা করা কঠিন কাজ বলেই মনে করছে পুলিশ প্রশাসন।

তাছাড়া কুকুরদের একটি জায়গায় রেখে দিলে তাদের শক্তিশালী ঘ্রাণ ইন্দ্রিয়টি ঠিকঠাক কাজ করে। বারবার সেখান থেকে সরিয়ে নিয়ে গেলে তাদের ঘ্রাণ শক্তি সঠিকভাবে সেই জায়গা সম্বন্ধে ওয়াকিবহাল হওয়ার সুযোগ পায়না।

এজন্য নবান্নেই থাকার ব্যবস্থা হচ্ছে এসব প্রশিক্ষিত কুকুরদের। তাদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য একটি চিকিৎসাকেন্দ্রও গড়ে তোলা হচ্ছে।

১৪ তলা এই প্রশাসনিক ভবনের সব তলা খুঁটিয়ে পরীক্ষা করা এদের প্রতিদিনর দিনের কাজ হবে। ইতিমধ্যেই এই কুকুরদের থাকার বিশেষ ধরনের ঘর এবং চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার জন্য অর্থ দফতরের সবুজ সংকেত মিলেছে। নবান্নের উত্তর প্রান্তের গেটের কাছে এই চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা হবে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026