Kolkata

জেএমবি নেতাকে গ্রেফতার, বড়সড় সাফল্য পেল এসটিএফ

এক জেএমবি শীর্ষ নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বড়সড় সাফল্য পেল এসটিএফ।

কলকাতা : সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা জেমবি-র ৩ শীর্ষ নেতা ভারতে এখন ওয়ান্টেড। তাদের ধরার চেষ্টা চলছে। তারমধ্যে একজন ছিল জেএমবি কমান্ডার আবদুল করিম। ওই জেএমবি-র অন্যতম শীর্ষ নেতাকে শুক্রবার সকালে মুর্শিদাবাদের সুতি থানা এলাকা থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। স্থানীয় পুলিশের সহায়তায় এই সাফল্য মিলেছে বলে জানিয়েছে এসটিএফ। তাকে আপাতত নিজেদের হেফাজতে নিচ্ছে এসটিএফ।

আবদুল করিম ওরফে বোরো করিম ভারতে জেএমবি শীর্ষ নেতা সালাউদ্দিন সালেইনকে যাবতীয় সাহায্য দিত। নতুন সদস্য তৈরি করাও ছিল করিমের কাজ। ২০১৮ সালে এসটিএফ করিমের বাড়িতে হানা দেয়। সেখান থেকে প্রচুর বিস্ফোরকও উদ্ধার করে তারা। কিন্তু পুলিশ আসার আগেই বাড়ি ছেড়ে চম্পট দেয় আবদুল করিম। তারপর থেকে তাকে হন্যে হয়ে খুঁজছিল এসটিএফ।

খাগড়াগড় বিস্ফোরণের পিছনে এই জেএমবি-র দিকেই আঙুল উঠেছে। আবদুল করিমকে হাতে পাওয়ায় জেএমবি ভারতে তাদের কি কর্মকাণ্ড চালাচ্ছে তার খোঁজ মিলতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া ভারতে লুকিয়ে থাকা জেএমবি নেতাদেরও খোঁজ মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

News Desk

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026