Kolkata

ওসামাকে ধরতে সাহায্য করা কুকুর এবার কলকাতা পুলিশে

কলকাতা পুলিশের হাতে আসছে এক বিশেষ জাতের কুকর বেলজিয়ান মালেনুয়া। এই বেলজিয়ান মালেনুয়া-র সাহায্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সিল টিম পৌঁছে গিয়েছিল পাকিস্তানের অ্যাবোটাবাদ-এ আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের গোপন ডেরায়। এতটাই দক্ষ এই কুকুর। এরা যে কোনও পরিবেশে দ্রুত মানিয়ে নিতে সক্ষম। চট করে খোঁজ দিতে পারে গোপন ডেরার। সন্ত্রাসবাদী কার্যকলাপকে নিয়ন্ত্রণে আনতে এই কুকুরের জুড়ি নেই।

বেলজিয়ান মালেনুয়া প্রজাতির ১২টি কুকুর আপাতত কলকাতা পুলিশে আসতে চলেছে। তা হয়তো ১ বছরের মধ্যেই সম্পন্ন হবে। তবে তার আগে তাদের রাজ্যের বাইরে ট্রেনিং হবে। তারপরই কলকাতা পুলিশে যোগ দেবে এই বিশেষ প্রজাতির কুকুর। যা যে কোনও পরিবেশে না হাঁফিয়ে বহু দূর পর্যন্ত ছুটতে সক্ষম। ফলে অপরাধীদের তাড়া করার ক্ষেত্রেও এই কুকুর যথেষ্ট কার্যকরী ভূমিকা নিতে পারে।

কলকাতা পুলিশের যে ডগ স্কোয়াড রয়েছে তাতে এখন ৬০টি কুকুর রয়েছে। যারমধ্যে রয়েছে জার্মান শেফার্ড, ল্যাবরেডর, ডোবারম্যান ও গোল্ডেন রিট্রিভার। এবার সেই তালিকায় নতুন যোগ হতে চলেছে বেলজিয়ান মালেনুয়া। এই কুকুরগুলি ১২ থেকে ১৪ বছর বাঁচে। কুকুরগুলি কিন্তু আদপে বাড়ির পোষ্য কুকুর হিসাবেই সামনে এসেছিল। তারপর তাদের ক্ষমতা দেখে তাদের পুলিশে এমনকি সেনাতেও অন্তর্ভুক্ত করে বিভিন্ন দেশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026