Kolkata

শহরে ১০০ কোটি টাকার মাদকের হদিস পেল পুলিশ

কলকাতা পুলিশের বড়সড় সাফল্য। মাদক এ শহরে নতুন নয়। কলকাতা থেকে আগেও মাদক উদ্ধার হয়েছে। কিন্তু মঙ্গলবার রাতে যে অঙ্কের মাদক উদ্ধার হল তা চমকে দেওয়ার মতন। উদ্ধার হওয়া মাদকের মূল্য আন্তর্জাতিক বাজারে ১০৫ কোটি টাকার কাছাকাছি। মাদক পাচারের সঙ্গে যুক্ত ২ জন ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে রাত ২টোয় হানা দেয় পুলিশ। হানা দেয় উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায়। নির্দিষ্ট খবরের ভিত্তিতে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স হানা দিয়ে ২৫ কেজি নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করে। পুলিশ জানাচ্ছে এই পরিমাণ হেরোইন আন্তর্জাতিক বাজারে ১০৫ কোটি টাকাতেও বিক্রি হতে পারে। ওই হেরোইন সহ হাতেনাতে পাকড়াও হয় ২ মাদক পাচারকারীও।

ভারতের উত্তর ও উত্তরপূর্বে এ বছর যত মাদক উদ্ধার করেছে পুলিশ তারমধ্যে এদিনের মাদকের অঙ্ক সর্বাধিক। কলকাতা পুলিশ অবশ্য এর আগেও এ ধরনের মাদক পাচার রুখতে সক্ষম হয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই মাদক কোথায় পাঠানো হচ্ছিল বা এর পিছনে কোন চক্র কাজ করছে। এই শহরে এই চক্রের জাল কোথায় কোথায় ছড়ানো রয়েছে তাও জানার চেষ্টা হচ্ছে। ধৃতদের কাছ থেকে সব তথ্য উদ্ধার করতে পারলে আরও বড় সাফল্য পেতে পারে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026