Kolkata

বাড়িতে একা বৃদ্ধ-বৃদ্ধা, হাত বাড়াল কলকাতা পুলিশ

রুজির টানে, জীবন জীবিকার টানে, কেরিয়ার গড়ার টানে এখন বহু ছেলে মেয়ে দেশের বিভিন্ন প্রান্তে বা দেশের বাইরে। কলকাতা থেকে অনেক দূরে। এই শহরে থেকে যান তাঁদের বৃদ্ধ পিতামাতা। নিঃসঙ্গ, একা। এটাই শহর কলকাতার কোণায় কোণায়, পাড়ায় পাড়ায় ছড়িয়ে থাকা সত্য।

অনেকের ছেলে বাইরে চাকরি করছেন। কারও মেয়ের বিয়ে হয়েছে বাইরে। বয়স্ক বাবা-মা তাই বাড়ি আঁকড়ে একাই থাকেন। আরও বড় সমস্যা হয় যখন দুজনের একজন পৃথিবী ছেড়ে পাড়ি দেন অন্য লোকে। ইদানিংকালে পরপর এমন বৃদ্ধ-বৃদ্ধাদের সফট টার্গেট করে হামলা করছে দুষ্কৃতিরা। কখনও প্রাণে মারছে। কখনও মারধর করে নিয়ে যাচ্ছে সর্বস্ব। এই অবস্থায় বাড়িতে একাকী থাকা বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়াল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের বিভিন্ন থানার তরফে তাদের এলাকায় ঘুরে ঘুরে কোন কোন বাড়িতে বৃদ্ধ বৃদ্ধারা একা থাকেন তার তালিকা তৈরি করা হচ্ছে। তারপর থানা থেকে পুলিশ আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন এঁদের বাড়িতে। এঁদের অনেকের বাড়িতেই সিসিটিভি নেই। সেসব বাড়িতে অনেক ক্ষেত্রে বিনা খরচে সিসিটিভি লাগিয়ে দিচ্ছে পুলিশই। আধিকারিকরা দিয়ে যাচ্ছেন তাঁদের ফোন নম্বর। কোনও অসুবিধা হলেই যেন তাঁদের নির্দ্বিধায় ফোন করেন বৃদ্ধ বৃদ্ধারা, সে পরামর্শও দিয়ে যাচ্ছেন।

কলকাতার উত্তর হোক বা দক্ষিণ, কলকাতা পুলিশের এই উদ্যোগকে তারিফ করছেন সকলেই। প্রায় অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাঁদের আশ্বাস দেওয়ার মত কাজ যে কলকাতা পুলিশের মহৎ উদ্যোগ তাও মেনে নিচ্ছেন শহরবাসী। পুলিশ কোনও বৃদ্ধ বৃদ্ধার পাশে আছে। তাঁদের খোঁজ খবর রাখছে এটা যেকোনও দুষ্কৃতির জন্যও একটা বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। সেক্ষেত্রে ওই বৃদ্ধ বৃদ্ধাকে সফট টার্গেট করার আগে পাঁচবার ভাববে তারা। হয়তো ঝুঁকি নেবে না।

সিসিটিভি লাগানো থাকায় সহজে তাদের খোঁজও পুলিশ পেয়ে যাবে, সেই ভয়ও তাদের মধ্যে কাজ করবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। কলকাতা পুলিশের এই উদ্যোগে শহরের বৃদ্ধ বৃদ্ধারা একটা আশ্বাস অন্তত পেলেন, যে তাঁরা এ শহরে একা নন। তাঁদের পাশে কেউ অন্তত আছে।

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026