Kolkata

কলকাতায় স্পায়ের আড়ালে মধুচক্র ধরল পুলিশ

খোদ কলকাতার শরৎ বোস রোডে ধরা পড়ল একটি সেক্স ব়্যাকেট। দিনের পর দিন এখানে স্যালন ও স্পায়ের আড়ালে চলত মধুচক্র। কলকাতা পুলিশ এই চক্রের হদিস পায়। হানা দেয় শরৎ বোস রোডের ওপর ‘দ্যা থাই রিট্রিট’ নামে স্পা ও স্যালনে। হাতেনাতে পাকড়াও করা হয় ৫ জনকে। উদ্ধার করা হয় ৩ যৌনকর্মীকে। যাঁদের মধ্যে ২ মহিলা থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। শহরের বুকে এমন এক মধুচক্র ফাঁস করাকে কলকাতা পুলিশের বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।

খবর ছিল আগে থেকেই। সেইমত কলকাতা পুলিশের একটি বিশেষ দল গত বুধবার হানা দেয় ‘দ্যা থাই রিট্রিট’-এ। ৫৬ নম্বর শরৎ বোস রোডের এই স্পা ও স্যালনে তখন মধুচক্রের আসর বসেছিল। সেইসময় হাতেনাতে তাদের পাকড়াও করে পুলিশ। ৩ যৌনকর্মীকে উদ্ধার করে। গ্রাহক হিসাবে আসা ২ ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ২ জনের নাম ধীরজ লাল গান্ধী (৭৬) ও কোমল বেহাতি (৫৫)।

‘দ্যা থাই রিট্রিট’-এর ম্যানেজার পায়েল বন্দ্যোপাধ্যায় ও তার সহকারী চন্দ্রাণী মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয় আফসার হোসেন নামে এক দালালকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা সামনে আসতে স্থানীয় অনেকেই হতবাক। শরৎ বোস রোডের মত কলকাতার এমন এক জনবহুল এলাকায় এমন কাণ্ড চলছিল জেনে স্থানীয় অনেকেই বিরক্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026