Kolkata

কলকাতায় বসে ক্রিকেট বেটিং, পুলিশের জালে ২

শহর কলকাতার বুকে বসে চলছিল ক্রিকেট বেটিং চক্র। সে খবর পৌঁছয় কলকাতা পুলিশের কাছে। তারপরই তারা ব্যবস্থা নেয়। কলকাতা পুলিশের একটি দল হানা দিয়ে পাকড়াও করে ২ জনকে। শহরে ক্রিকেট বেটিংয়ে লাগাম দিতে এক বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। ২ জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূলে পৌঁছনোর চেষ্টা করছেন তদন্তকারীরা।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে রবীন্দ্র সরণির একটি বাড়িতে ক্রিকেট বেটিং চক্র চলছে। সেই খবরের ভিত্তিতে শনিবার কলকাতা পুলিশের একটি দল হানা দেয় ওই বাড়িতে। গ্রেফতার করা হয় ৫৪ বছরের রাজকুমার লিহালা ও ২৪ বছরের অমিত কুমার গুপ্তা নামে ২ ব্যক্তিকে।

২ জনকে গ্রেফতারের পাশাপাশি পুলিশ ২টি মোবাইল ফোন ও ১টি টেলিভিশন সেট বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ১ লক্ষ ২ হাজার ২০০ টাকা। পুলিশের তরফে খোঁজ নিয়ে দেখা হচ্ছে শহরে আর কোথাও এমন বেটিং চক্র চলছে কিনা। এখন বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়েছে। ফলে এই সময় ক্রিকেট বেটিংয়ের রমরমা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026