গোপন সূত্রে খবর ছিল কলকাতা পুলিশের কাছে। সেই সূত্রে ধরেই স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা গত সোমবার শহিদ মিনারের কাছে অপেক্ষায় ছিলেন। তাঁরাই শহিদ মিনার চত্বর থেকে গ্রেফতার করেন ২ ব্যক্তিকে। তাদের কাছ থেকে ২ লক্ষ টাকার ভুয়ো নোট উদ্ধার হয়েছে। কোথা থেকে ওই টাকা এল তা জানার চেষ্টা করছে পুলিশ।
২ লক্ষ টাকার যে ভুয়ো নোট উদ্ধার হয়েছে তার সবকটিই ২ হাজার টাকার নোট। ২ হাজার টাকার ১০০টি নোট ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে। ধৃত ২ জনই তামিলনাড়ুর বাসিন্দা। তামিলনাড়ুর ধর্মপুরী জেলার বাসিন্দা ২৭ বছরের মনি গোবিন্দন ও ২৯ বছরের ভেলু মাল্লাপনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
কলকাতায় ভোট আগামী ১৯ মে। তার আগে ২ লক্ষ টাকার ভুয়ো নোট সহ গ্রেফতারি কিন্তু পুলিশকে চিন্তায় রেখেছে। যদিও পুলিশি তৎপরতাও তারিফযোগ্য। কারা এই চক্রের সঙ্গে জড়িত, কেন ওই টাকা নিয়ে আসা হয়েছিল, সবই জানার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…