Kolkata

ব্যাগ ভর্তি নোট, ভরসন্ধ্যায় বড়বাজারে গ্রেফতার যুবক

ব্যাগ ভর্তি টাকা। সেই ভর্তি ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় বড়বাজারের কাছে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তার ব্যাগ থেকে ১০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। নোটের তাড়া ভর্তি ছিল। তবে ওই টাকা তার কাছে কীভাবে এল তার সদুত্তর সে দিতে পারেনি। ফলে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধেয় ভিড়ে ঠাসা এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

ধৃত যুবকের নাম শাদাব আহমেদ সিদ্দিকি। বয়স ৩০ বছর। দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরের বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধেয় তাকে রবীন্দ্র সরণি থেকে সন্ধে সাড়ে ৬টা নাগাদ গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) প্রবীণ ত্রিপাঠী। ধৃত ব্যক্তির ব্যাগ থেকে যে টাকা মিলেছে তা হিসাবহীন নগদ বলেই জানিয়েছেন তিনি।

ধৃতের বিরুদ্ধে ২টি ধারায় মামলা করেছে পুলিশ। সিআরপিসি ৪১ ধারায় চুরি করা সম্পত্তি ও আইপিসি ৩৭৯ ধারায় চুরির অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কীভাবে তার কাছে এই টাকা এল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026