ফাইল : পার্ক সার্কাস স্টেশন
খোদ কলকাতার বুকে এবার মার খেলেন কাশ্মীরি শালওয়ালা। শীতের সময় কাশ্মীর থেকে শাল, কার্পেট সহ নানা ধরণের রঙিন গরমের পোশাক নিয়ে কলকাতার অলিতে গলিতে ঘুরে বেড়ান শালওয়ালারা। বহু কাল আগে থেকেই শালওয়ালাদের কাছ থেকে কলকাতার মানুষ গরম জিনিস কিনে থাকেন। এমনই এক শালওয়ালা গত শুক্রবার বিকেলে দুষ্কৃতিদের হাতে ব্যাপক মার খেলেন। তাঁর কাছ থেকে টাকাও লুঠ করা হয়।
সকুর আহমেদ শাহ নামে ওই শালওয়ালা গত শুক্রবার পার্ক সার্কাসের রেল লাইনের ধার ধরে যাচ্ছিলেন। অভিযোগ তখনই তাঁকে এসে কয়েকজন জিজ্ঞেস করে তিনি কাশ্মীরি কিনা। সকুর নিজেকে কাশ্মীরি বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় তাঁকে ঘিরে ধরে মার। সকুরের অভিযোগ মারধরের সঙ্গে সঙ্গে তাঁকে ছুরি দিয়েও আঘাত করা হয়। তাঁর কাছে থাকা ১ লক্ষ ৯৫ হাজার টাকাও লুঠ করে দুষ্কৃতিরা। তাঁকে এভাবে মার খেতে দেখে এগিয়ে আসেন তাঁর কয়েকজন বন্ধু। তাঁরাই সকুরকে উদ্ধার করে পুলিশের কাছে নিয়ে যান।
পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামে। তদন্তে নেমে ওই এলাকার এক দুষ্কৃতি হাসিমুদ্দিনকে গ্রেফতার করে তারা। তবে লুঠ হওয়া টাকা উদ্ধার হয়নি। তা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…