Kolkata

শহরে আটক ১ হাজার কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি

বিস্ফোরক বোঝাই গাড়ি এবার খোদ কলকাতায়। উত্তর কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা টালা ব্রিজের ওপর একটি মাটাডোরে বোঝাই করা ছিল বিস্ফোরক। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গাড়িটিকে শুক্রবার গভীর রাতে টালা ব্রিজের ওপর দাঁড় করায়। মাটাডোর তল্লাশি করতে গিয়ে তারা দেখে ভিতরে বোঝাই করা রয়েছে বিস্ফোরক। গ্রেফতার করা হয় গাড়ির চালক ও অন্য আরোহীকে।

যে মাটাডোরটি পুলিশ আটক করে তা ওড়িশা থেকে আসছিল। যাচ্ছিল উত্তর ২৪ পরগনার কোনও এক জায়গায়। মাটাডোরের মধ্যে ২৭টি চটের ব্যাগের মধ্যে ছিল ১ হাজার কেজি বিস্ফোরক। এত পরিমাণ পটাশিয়াম নাইট্রেট একটি গাড়িতে বোঝাই করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কারা এই বিস্ফোরক আনার বরাত দিয়েছিল? কোথায় কীভাবে এগুলি দেওয়ার কথা ছিল? কেন এত বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল? এমন হাজারো প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

যে ২ জনকে গ্রেফতার করা হয় তাদের একজনের নাম ইন্দ্রজিত ভুই। বয়স ২৫ বছর। অন্যজন পদ্মলোচন দে। বয়স ৩১ বছর। তারা ২ জনেই ওড়িশার বালেশ্বরের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয় জানার চেষ্টা করছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026