মানিকতলায় প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু

মানিকতলায় প্রৌঢ়ের দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় মধ্যরাতে এলাকায় আতঙ্ক ছড়ায়। এখানকার সরকারি আবাসনের জি ব্লকের তিনতলার একটি ঘর থেকে ধোঁয়া বার হতে দেখেন প্রতিবেশিরা। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ওই ফ্ল্যাট থেকে সিইএসসির প্রাক্তন আধিকারিক রঞ্জিত বরাটের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ৬৩ বছরের রঞ্জিত বরাটের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক ভাল ছিল না। প্রায়ই দুজনের মধ্যে মত্ত অবস্থায় ঝগড়া হত। চেঁচামেচিতে অতিষ্ঠ হতে হত প্রতিবেশিদের। আশপাশের লোকজনের সঙ্গে বরাট দম্পতির সম্পর্কও ভাল ছিলনা। প্রতিবেশিদের কারও কারও দাবি, রঞ্জিতবাবুর স্ত্রী সুতপাই তাঁকে খুন করেছে। যদিও সুতপা বরাটের দাবি, রঞ্জিতবাবু নিজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026