Kolkata

ফাগুন উধাও, সারাদিন কাকভেজা বৃষ্টিতে ভিজল শহর

রবিবার রাত থেকেই শুরু হয়েছিল ঝড়, বৃষ্টি। মাঝরাতে শুরু হয় শিলাবৃষ্টিও। সোমবার সকালে শহরবাসীর ঘুম ভেঙেছিল ঝোড়ো হাওয়া আর পুরু মেঘের মেঘলা আকাশে। সোমবার বেলা বাড়তে যেমন প্রবল বৃষ্টি শুরু হয়েছিল, তেমনই আবার দুপুর হতেই আকাশের মেঘের স্তর কেটে অনেক জায়গায় ঝলমলে রোদ উঠে যায়। রোদ ছিল বিকেল পর্যন্ত। সন্ধের পরও তেমন বৃষ্টি পায়নি কলকাতা সহ আশপাশের এলাকা। কিন্তু ছবি ফের বদলে গেল মঙ্গলবার।

প্রবল বৃষ্টিতে ভিজল কলকাতা, ছবি – আইএএনএস

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই যে মঙ্গলবার সারাদিনই বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালী বাতাসের সংঘর্ষে দক্ষিণবঙ্গে মেঘের ঘনঘটা থাকবে। মেঘ-বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। এই পূর্বাভাস শোনার পরও সোমবার দুপুরের পর তেমন বৃষ্টি না হওয়ায় শহরবাসী ধরে নিয়েছিলেন হয়তো কেটে গেল মেঘ। ধরল বৃষ্টি।

কিন্তু সে ইচ্ছে পূর্ণ হয়নি। বরং পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। একটু সকাল থেকই শুরু হয় বৃষ্টি। আর সেই বৃষ্টি খুব কম সময়েই শহরের বিভিন্ন অংশকে রেহাই দিয়েছে। প্রবল বৃষ্টিতে মঙ্গলবার শহরের জনজীবন রীতিমত ধাক্কা খায়। বাসের গতি ছিল অনেকটাই শ্লথ। বৃষ্টিভেজা দিনে খুব দরকার না থাকলে অনেকেই কাজে বার হননি। এদিকে বৃষ্টি চলেছে অবিরাম। সঙ্গে মাঝে মধ্যেই মেঘের গর্জন। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের উত্তাপের মাঝেই এদিন গোটা শহর বিজল কাকভেজা বৃষ্টিতে। আগামী বুধবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026