Kolkata

মাঝরাতে শিলাবৃষ্টি, সকাল থেকে অঝোর ধারায় কাবু শহর

রবিবার সন্ধে নামতেই কলকাতা সহ আশপাশের বিশাল এলাকা জুড়ে শুরু হয় মেঘের গর্জন। আকাশ ছেয়ে যায় মেঘে। গুড় গুড় শব্দের সঙ্গে শুরু হয় ঠান্ডা ঝোড়ো হাওয়া। রাত বাড়তে শুরু হয় হাল্কা বৃষ্টি। বৃষ্টিভেজা রাতেই ঘুমিয়ে পড়ে শহর। কিন্তু বেশিক্ষণ নয়। মাঝরাতেই ভেঙে যায় ঘুম। জানালা দরজায় যেন কেউ ঢিল ছুঁড়ে চলেছে। আঁতকে উঠে বাইরে আসতেই দেখা যায় অঝোরে বৃষ্টি আর তারসঙ্গে নিরলসভাবে পড়ে চলেছে অজস্র শিল। শিল বা বৃষ্টির মত বরফের টুকরোর আঘাতেই জানালা, দরজা, ছাদে তখন ফটফট আওয়াজ। মধ্যরাতের এই শিলাবৃষ্টি স্থায়ী হয় বেশি কিছুক্ষণ। সঙ্গে ছিল প্রবল ঝোড়ো হাওয়ার তাণ্ডব।

ভোরের দিকে বৃষ্টি কিছুটা কমলেও ফের বেলা বাড়লে বৃষ্টি শুরু হয়। অঝোর ধারায় কোথাও বৃষ্টি হয়েছে তো কোথাও তার চেয়ে কম। কিন্তু বৃষ্টি হয়েই গেছে। সঙ্গে মেঘের গর্জন। ঘন মেঘে ঢাকা আকাশে সপ্তাহের প্রথম দিনে চরম দুর্ভোগের শিকার হন মানুষজন। প্যাচপ্যাচে রাস্তায় ভিড়ে ঠাসা যানবাহন। তারমধ্যে বৃষ্টি। অনেকে ঠান্ডা হাওয়া থেকে বাঁচতে শীতের সোয়েটার, শাল ফের এদিন গায়ে চড়ান। রাস্তায় গাড়ির গতিও ছিল শ্লথ। যানজটও হয়েছে। সব মিলিয়ে সপ্তাহের প্রথম দিনের বৃষ্টিতে বেহাল জনজীবন।

ভরা বসন্তে বর্ষার পরশ, ছবি – আইএএনএস

কলকাতা সহ দক্ষিণবঙ্গ যে বৃষ্টি পাবে তা গত সপ্তাহেই পূর্বাভাসে জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের পশ্চিমাঞ্চল হয়ে মেঘ ঢুকবে রাজ্যে। ফলে বৃষ্টি হবে। সেই মেঘ পূর্বাভাস সত্য করে হাজিরও হল। রবিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়। কলকাতার আকাশে মেঘের সঞ্চার শুরু হয় বিকেল থেকে। সন্ধের পর তা আরও জমাট বাঁধে। রাতের থেকে নামে বৃষ্টি।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026