Kolkata

জানবাজারে এপিডিআরের মিছিলে উত্তেজনা

বুধবার দুপুর ৩টে নাগাদ মৌলালি থেকে মিছিল বার করে মানবাধিকার সংগঠন এপিডিআর। এই মিছিল সম্বন্ধে আগেই তাঁরা পুলিশকে জানিয়েছিলেন। মিছিলে লোকজন জমা হতে থাকেন ২টো থেকেই। ৩টে নাগাদ মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র সহ এপিডিআর নেতৃত্ব। যুদ্ধবিরোধী বার্তা নিয়ে মিছিল এগোতে থাকে।

এস এন ব্যানার্জী রোড ধরে মিছিল এগোচ্ছিল ধর্মতলার দিকে। পুলিশ ছিল। মিছিলে উপস্থিত এপিডিআর-এর কয়েকজন জানাচ্ছেন, জানবাজারের কাছে গলি দিয়ে জনা ১৫ যুবক হাতে ভারতের জাতীয় পতাকা ও ভারতমাতার জয় স্লোগান দিতে দিতে মিছিলের সামনে এসে পড়ে। মিছিল এগোতে বাধা দেয়।

এভাবে মিছিল আটকানোর চেষ্টায় উত্তেজনা সৃষ্টি হয়। এপিডিআর-এর মিছিলে থাকা কিছু যুবকের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। হস্তক্ষেপ করে পুলিশ। এরপর পুলিশই ওই যুবকদের সরিয়ে দেয়। পরে মিছিল শেষ হয় ধর্মতলার ওয়াই চ্যানেলে।

এপিডিআর-এর অভিযোগ পুলিশ যথেষ্ট তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেয়নি। তাহলে বিষয়টা এতদূর গড়াত না। পাশাপাশি তাদের অভিযোগ ওই যুবকরা আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদের কর্মী। তবে উত্তেজনা ছড়ালেও তা বেশি দূর গড়াতে পারেনি।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026