ফাইল : কলকাতায় সাংবাদিক বৈঠকে শিবরাজ সিং চৌহান, ছবি - আইএএনএস
২টি কারণে বিরোধীরা জোট বেঁধেছেন। এক, বিরোধীরা মোদীর জনপ্রিয়তাকে ভয় পাচ্ছেন। দুই, মোদী ক্ষমতায় এলে দুর্নীতির জন্য তাঁদের ধরা হবে তাই। বিরোধীদের এই জোট হৃদয় থেকে হয়নি। বরং এই ‘হৃদয়হীন’ জোটে সকলে সকলের সঙ্গে হাত মিলিয়েছেন নিজেরা বাঁচতে। এই মহাগঠবন্ধন আসলে ‘ঠগ-বন্ধন’। বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এভাবেই বিরোধী জোটকে আক্রমণ করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
শিবরাজ দাবি করেন তাঁর রাজ্যে কিছুদিন আগেই ভোট হয়। কিন্তু কোথাও কোনও অশান্তি হয়নি। শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিন্তু এ রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসা হয়েছে। মানুষের মৃত্যু হয়েছে। রাজ্যে তৃণমূল সরকার হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিন শিবরাজ দাবি করেন সারদা চিটফান্ডের তদন্তে যারা দোষী তারা সামনে আসবে। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চে উপস্থিতি নিয়েও এদিন কটাক্ষ করতে ছাড়েননি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ৩০০টি আসন পাবে বলেও দাবি করেন শিবরাজ সিং চৌহান। ২০১৪ সালে ক্ষমতায় আসার সময় বিজেপির দখলে ছিল ২৮২টি আসন। এবার সেই সংখ্যা বাড়বে বলেই মনে করছেন শিবরাজ।
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…