আগুনে ভস্মীভূত সাপুরজি মার্কেট, ছবি – সৌজন্যে – ফেসবুক – @basubrata.ganguly
শীতের ভোররাত। এখনও বেশ ঠান্ডা। ফলে ঘুমে কাদা শহর। এর মাঝেই ভোর ৪টে নাগাদ নিউটাউনের সাপুরজি বাজারে আগুন লেগে যায়। স্থানীয়রা জানাচ্ছেন, প্রথমে ১টি দোকানে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়াতে থাকে। গায়ে গায়ে দোকান। ফলে আগুন ছড়াতে সময় নেয়নি। অবস্থা আরও ভয়ংকর হয় পরপর বিস্ফোরণে। দোকানের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যেতে থাকে। আর তার জেরে আগুনের মধ্যেই ঘটতে থাকে বিস্ফোরণ।
আগুনে প্রায় ৩০টির মত দোকান পুড়ে গেছে। কার্যত গোটা এলাকা পোড়া ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালান। আগুন সকালে নিয়ন্ত্রণে এলেও মানুষের চোখের জল থামছে না। পোড়া দোকানের সামনে দাঁড়িয়ে অনেকেই হাহাকার করেছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় ১ জন গুরুতর আহত হয়েছেন। গ্যাস সিলিন্ডার ফেটে তিনি আহত হন বলে জানান স্থানীয়রা। কেন আগুন লাগল তা এখনও পরিস্কার নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…