বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার ‌যুবকের দেহ

বন্ধ ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করল যাদবপুর থানার পুলিশ। যাদবপুরের আজাদগড়ে গত দেড় মাস হল বাড়ি ভাড়া করে থাকছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ওই যুবক। প্রতিবেশিদের দাবি, শান্ত স্বভাবের ছেলেটি মাঝেমধ্যে পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবলও খেলত। কিন্তু গত ৫ দিন ধরে তাকে দেখা যাচ্ছিল না। কোনও কাজে তিনি বাইরে গেছেন ধরে নিয়েছিলেন প্রতিবেশিরা। কিন্তু গত বুধবার থেকে ওই যুবকের ঘর থেকে পচা গন্ধ বার হতে শুরু করেছিল। বৃহস্পতিবার সকালে তা আরও তীব্র হয়। তখনই তাঁরা খবর দেন ‌যাদবপুর থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ঢুকে দেখে সিলিং থেকে ঝুলছে ওই যুবকের দেহ। দেহে পচন ধরায় তীব্র পচা গন্ধ বার হচ্ছে। দ্রুত দেহটি ময়না তদন্তে পাঠায় পুলিশ। তদন্তের স্বার্থে ওই যুবকের আত্মীয় ও প্রতিবেশিদের সঙ্গে কথা বলা শুরু করেছে পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026