সেক্টর ফাইভের এসডিএফ বিল্ডিংয়ে দমকলকর্মীদের তৎপরতা, ছবি - আইএএনএস
তথ্যপ্রযুক্তি তালুক সেক্টর ফাইভের এসডিএফ বিল্ডিং যথেষ্ট পরিচিত একটি বহুতল। এই বহুতলে অনেক অফিস রয়েছে। তথ্যপ্রযুক্তি তালুক মানে সকাল থেকেই কাজ শুরু হয়ে যায় এখানে। ফলে সকাল সওয়া দশটা নাগাদ সব অফিসেই কর্মী ভর্তি। কাজ চলছে পুরোদমে। এমন সময় এই বাড়ির চারতলার একটি অফিস থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। ক্রমশ চারতলা ধোঁয়ায় ভরে যেতে শুরু করে।
আতঙ্কে অফিস ছেড়ে বেরিয়ে আসেন আগুন লেগে যাওয়া অফিসের কর্মীরা। এদিকে আগুন লাগার খবর দ্রুত পৌঁছয় অন্য অফিসগুলোতেও। ফলে সেই সমস্ত অফিসে কর্মরতরাও বেরিয়ে আসেন সকলে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকল। হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়।
খবর পেয়ে হাজির হন দমকলমন্ত্রী সুজিত বসুও। দমকলকর্মীদের তৎপরতায় বেলা সাড়ে ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলমন্ত্রীও জানিয়ে দেন আগুন নিয়ন্ত্রণে। এখন দমকলকর্মীরা পোড়া জিনিসপত্র সরানোর কাজ করছেন।
এদিন মন্ত্রী জানান এখন প্রতি মাসেই ১০০টি দফতরে অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হবে। এপ্রিল থেকে মাসে ৪০০টি করে অফিসে হবে এই কাজ। তিনি নিজেও বেশ কিছু জায়গায় সারপ্রাইজ ভিজিট করবেন। এদিকে এসডিএফে আগুনের জেরে দুপুর পর্যন্ত এখানে অনেক অফিসে কাজকর্ম ব্যাহত হয়।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…