ফাইল : ভাঙচুর
কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাশীপুরের ২২ নম্বর বস্তি এলাকা। এখানে বহু মানুষের বাস। সেই এলাকাই এদিন সকালে রণক্ষেত্রের চেহারা নেয়। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর দিকে ধেয়ে যায়। পাল্টা উল্টোদিক থেকেও ইট বৃষ্টি শুরু হয়। একে অপরের ওপর লাঠি, পাথর, ইট নিয়ে ঝাঁপিয়ে পড়েন। ২ পক্ষে হাতাহাতি শুরু হয়। বড় এলাকা জুড়ে এই অশান্তি ছড়িয়ে পড়ে। অবশেষে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। তবে দিনভরই এলাকায় চাপা উত্তেজনা ছিল।
ঘটনার সূত্রপাত গত রবিবার রাতে। স্থানীয়রা জানাচ্ছেন যে ২টি গোষ্ঠীর মধ্যে অশান্তি তারা ২ পক্ষই তৃণমূল কংগ্রেস করে। কিন্তু এলাকা কার হাতে থাকবে তা নিয়েই তাদের মধ্যে রাত থেকে চলছিল অশান্তি। যা সোমবার সকালে প্রবল আকার ধারণ করে। স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনার পরও এলাকা জুড়ে ছড়িয়েছিল ইটের টুকরো। কয়েকটি বাড়িতেও চড়াও হয় বিবদমান ২ গোষ্ঠীর লোকজন।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…