Kolkata

মদের আসরে ঝগড়া, মাথা থেঁতলে খুন বন্ধুকে

সাতসকালে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এক তরুণ। মাথা থেঁতলানো। স্থানীয়দের চোখে সেই ভয়ংকর দৃশ্য পড়তেই তাঁরা পুলিশে খবর দেন। দ্রুত ওই যুবককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি যখন তাঁকে উদ্ধার করা হয় তখনও তাঁর দেহে প্রাণ ছিল। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই মৃত্যু হয় শুভ দাস নামে ওই তরুণের।

স্থানীয়দের দাবি, বন্ধুদের সঙ্গে বেহালার চণ্ডীতলা মোড়ের কাছে বসে গত বুধবার রাতে মদ্যপান করছিলেন বছর ২২-এর ওই তরুণ। সম্ভবত সেই আসরে বন্ধুদের সঙ্গে কোনও বিষয়ে ঝগড়া শুরু হয় পেশায় মাটাডোর চালক শুভ দাসের। সেই বচসার জেরেই তাঁকে ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করা হয়। মাথা থেঁতলে যায়। এই ঘটনায় যুক্ত সন্দেহে ৪ বন্ধুকে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026