Kolkata

চিটফান্ড কাণ্ডে সিনেমা প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করল সিবিআই

শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর কর্ণধার শ্রীকান্ত মোহতাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করল সিবিআই। প্রথমে তাঁর কসবার দফতরে হাজির হন সিবিআই আধিকারিকরা। ২টি বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে তাঁর লেনদেন বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকরা। সব প্রশ্নের সদুত্তর না পেয়ে শ্রীকান্ত মোহতাকে সেখানে আটক করা হয়। নিয়ে আসা হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেখানেও জেরা করা হয়। তারপর বহু বাংলা সিনেমার প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করে সিবিআই।

সূত্রের খবর, বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্তে নেমে শ্রীকান্ত মোহতার নাম পান সিবিআই আধিকারিকরা। তখন তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সিবিআই বারবার ডাকলেও মাত্র ১ বারই তাদের ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন শ্রীকান্ত। তারপর অনেকবার তলব করা হলেও তিনি সেই তলবে সাড়া দেননি। তারপরই শ্রীকান্ত মোহতার অফিসে হাজির হন সিবিআই আধিকারিকরা। কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026