আম পাড়তে গিয়ে বেদম মার, মৃত ১ ছাত্র

বন্ধুদের সঙ্গে আম পাড়তে গিয়েছিল মেধাবী ছাত্র হিসাবে পরিচিত অনিরুদ্ধ। কিন্তু সে যাওয়াই শেষ যাওয়া হয়ে রইল। আর বাড়ি ফেরা হল না অনিরুদ্ধর। হরিদেবপুরের বাসিন্দা অনিরুদ্ধ বিশ্বাসের পাড়ার কাছেই হরির বাগান। এখানেই গত মঙ্গলবার আম পাড়তে বন্ধুদের সঙ্গে হাজির হয় এ বছর উচ্চমাধ্যমিকে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ অনিরুদ্ধ। স্থানীয় সূত্রের খবর, গাছ থেকে আম পাড়ার জন্য ঢিল ছুঁড়ছিল অনিরুদ্ধরা। সেই সময়ে একটি ঢিল কাছের একটি বাড়ির কাচের জানালায় লাগে। ভেঙে যায় কাচ। ছুটে আসে বেশ কয়েকজন যুবক। অনিরুদ্ধদের ঘিরে ধরে শুরু হয় মার। কয়েকটা কিল, চড় পড়ার পর তার অন্য বন্ধুরা পালাতে সক্ষম হলেও অনিরুদ্ধ পারেনি। বেদম প্রহারে এক সময়ে অচেতন হয়ে পড়ে সে। এরপর রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে এম আর বাঙুর ও পরে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাতেই মারা যায় অনিরুদ্ধ। এই ঘটনায় রাতেই ১ জন ও বুধবার সকালে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অনিরুদ্ধর মৃত্যুতে গোটা এলাকাই শোকস্তব্ধ। তরতাজা ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না অনিরুদ্ধর বাবা-মা।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026