Kolkata

হিন্দের সামনে বিক্ষোভ, বন্ধ সিনেমার প্রদর্শন

শুক্রবার মুক্তি পেল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে হওয়া সিনেমা ‘দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই এই সিনেমাকে কেন্দ্র করে বিতর্ক চরমে ওঠে। কংগ্রেস এই সিনেমার মুক্তি বন্ধ করার জন্য সওয়াল করে। এদিন কলকাতার হিন্দ সিনেমা হলে দুপুরে শো শুরুর আগেই সেখানে হাজির হন যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। সংখ্যায় জনা ৫০ বিক্ষোভকারী সিনেমার প্রদর্শন বন্ধ করার দাবি জানাতে থাকেন। হলের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। তাঁদের হাতে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল। কিছুক্ষণ ধস্তাধস্তি চলার পর অবশ্য বিক্ষোভকারীরা শান্ত হন। এদিকে হলে তখন শুরু হয় সিনেমার প্রদর্শন।

দর্শকদের দাবি, তাঁরা সিনেমা দেখছিলেন। সবে শুরু হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই হল কর্তৃপক্ষের তরফে তাঁদের জানানো হয় সুরক্ষা জনিত কারণে তাঁদের সিনেমার প্রদর্শন বন্ধ করতে হচ্ছে। অগত্যা বেরিয়ে আসেন দর্শকরা। তাঁদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়। এদিকে কংগ্রেসের বিক্ষোভের জেরে ব্যস্ত এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনার সৃষ্টি হয়। প্রভাব পড়ে যান চলাচলেও।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026