নম্র ভদ্র রাজকুমার কিডনি চক্রের পাণ্ডা! হতবাক পাড়া

তাদের আপাত ভদ্র নতুন প্রতিবেশিই কিডনি পাচার চক্রের কিংপিন! কথাটা এখনও যেন বিশ্বাসই করতে পারছেন না রাজারহাটে টি রাজকুমারের পাড়া প্রতিবেশিরা। মাস ছয়েক আগে এখানেই একটি বাড়ি ভাড়া করে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকতে আসে টি রাজকুমার। নম্র ভদ্র ব্যবহার। কম কথার মানুষ। থাকতে আসার পর অধিকাংশ সময়েই বাড়ির বাইরে থাকত রাজকুমার। স্ত্রী ও সন্তান এখানেই থাকত। রাজকুমারের স্ত্রী বাংলা জানলেও রাজকুমার মূলত কথা বলত হিন্দি বা ইংরাজিতে। সম্প্রতি পাশেই একটি প্রাসাদোপম নতুন তৈরি বাড়ি কেনে সে। নাম দেয় সেভেন হিলস। সেই বাড়িতেই গত রবিবার ছিল গৃহপ্রবেশ। আর মঙ্গলবার ছিল তাদের বিবাহ বার্ষিকী। গৃহপ্রবেশ ও বিবাহবার্ষিকী উপলক্ষ্যে পাড়ার প্রায় ২৫০ লোককে গত মঙ্গলবার নতুন বাড়িতে নিমন্ত্রণ করে রাজকুমার। সেই অনুষ্ঠান চলাকালীনই সেখানে হাজির হয় পুলিশ। গ্রেফতার করে গৃহকর্তা টি রাজকুমার রাওকে। তল্লাশি নেয় গোটা বাড়ির। এমন এক সিনেমাটিক ঘটনায় হতভম্ব হয়ে যান অতিথি হিসাবে আসা পাড়া প্রতিবেশিরা। প্রতিবেশিদের দাবি, এখানে আসার পর থেকেই টাকা ছড়াত রাজকুমার। সে সেলুনে হোক বা গাড়ির চালকের টিপস। হাজারের নিচে কথা বলত না। খুব অল্প সময় বাড়িতে থাকলেও যে কটা দিন সে ছিল সেই কদিন এভাবেই টাকা ছড়িয়ে এলাকায় বেশ আলোচ্য হয়ে উঠেছিল নম্র স্বভাবের রাজকুমার।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026