প্রতীকী ছবি
২০১৯ সবে শুরু হয়েছে। আর এই বছরের শেষেই হয়তো কলকাতায় বসতে পারে সিএনজি স্টেশন। যেখান থেকে সিএনজি গ্যাস সহজেই মিলবে। পেট্রোল পাম্পের মত এই সিএনজি স্টেশন থেকে সবুজ জ্বালানিতে চলা গাড়িগুলি গ্যাস ভরিয়ে নিতে পারবে। তারপর ছুটবে রাস্তায়। এমনই জানালেন এক আধিকারিক। সিএনজি গ্যাস চালিত গাড়ি কিনতে আগামী দিনে এরফলে উৎসাহও বাড়বে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উরজা গঙ্গা প্রকল্পের আওতায় এই সিএনজি স্টেশন বসানো হবে। কেন্দ্রীয় সংস্থা গেইল ইন্ডিয়া লিমিটেড ৬টি শহরে এই গ্যাস স্টেশন বসানোর কাজ করবে। কলকাতা সহ পাটনা, জামশেদপুর, রাঁচি, ভুবনেশ্বর ও কটকে বসবে সিএনজি স্টেশন। এই শহরগুলির মধ্যে গ্যাস সরবরাহের জন্য গ্যাস লাইনও পাতা হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…