ফাইল : নবান্ন, ছবি - আইএএনএস
বামেদের ডাকে ২ দিনের ভারত বন্ধ নিয়ে কড়া অবস্থানই নিল রাজ্য সরকার। বন্ধ যে কোনও মূল্যেই মানা হবে না তা স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই অবস্থান ধরে রেখে বন্ধ হলে সেই দিনগুলোতে রাজ্য সরকারি দফতরে কর্মচারিদের হাজিরা বাধ্যতামূলক করা হয়ে আসছে। এবারও তার অন্যথা হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বন্ধ ডাকায় বাম শ্রমিক সংগঠনগুলির ধারণা ছিল এবার হয়তো কিছুটা হলেও নরম মনোভাব দেখাবে রাজ্য সরকার। কিন্তু তা হল না।
শুক্রবার অর্থ দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারিদের জানিয়ে দেওয়া হল ৮ ও ৯ জানুয়ারি বামেদের ধর্মঘটের দিন তো বটেই, এমনকি তার আগে পিছের দিনেও মিলবে না ছুটি। অর্থাৎ ৭, ৮, ৯, ১০ জানুয়ারি রাজ্য সরকারি কর্মচারিরা ছুটি নিতে পারবেননা। হাজিরা বাধ্যতামূলক। গ্রহণযোগ্য কারণ ছাড়া হাজিরা না থাকলে কাটা যাবে ছুটি। এছাড়া কর্মজীবন থেকেও একটি দিন বাদ যাবে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…