Kolkata

চায়না টাউনে আগুন

নতুন বছরের সকালেই শহরে অগ্নিকাণ্ড। ট্যাংরার চায়না টাউনে এদিন বেলা ১১টা নাগাদ একটি চামড়ার কারখানায় আগুন ধরে যায়। বন্ধ ছিল কারখানাটি। জানালা দিয়ে ধোঁয়া বার হতে দেখে স্থানীয়রা দমকলে খবর দেন। দ্রুত সেখানে হাজির হয় দমকলের ২টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন দমকলকর্মীরা। বাড়িটি দেখতে পোড়ো। আশপাশ ভেঙে পড়ার জোগাড়। এমন এক বিপজ্জনক বাড়িতে কীভাবে এই কারাখানা চলছিল তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে কারখানার অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও।

মঙ্গলবার সকালে ঘটনার খবর পেয়েই সেখানে হাজির হন স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা। সঙ্গে ছিলেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। স্বর্ণকমলবাবু এদিন কার্যত বিস্ময় প্রকাশ করে বলেন এমন একটি ভাঙাচোরা বাড়িতে কীভাবে একটি কারাখানা চলছিল তা খতিয়ে দেখা হবে। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। কলকাতা পুরসভার তরফেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তিনি। এও জানান এই কারখানাটি যাঁর তিনি এখন সেই কারখানা চালান না। বরং অন্য কেউ এই কারখানা এখন চালাচ্ছেন। সবদিক খতিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান স্বর্ণকমলবাবু।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026