Kolkata

পাশে আছেন তাঁরা, ভরসা দেওয়ার চেষ্টা বাম নেতৃত্বের

উত্তর ২৪ পরগনার আমডাঙার ঘরছাড়াদের ফেরানোর দাবিতে মঙ্গলবার বৃষ্টিভেজা দুপুরে শহরের রাজপথে মিছিল করলেন বাম নেতৃত্ব। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাঁরা। মিছিল শেষ হয় রানি রাসমণি অ্যাভিনিউতে। সেখানেই মিছিল শেষে বক্তব্য রাখেন বাম নেতারা। যেখানে বামপন্থী কর্মী সমর্থকদের ভরসা দিতে দেখা যায় তাঁদের। বারবার পাশে থাকার বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তাঁরা। পাশাপাশি তৃণমূলকেও বিঁধেছেন তাঁরা। রাজ্যে এখন তৃণমূলই তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বলে দাবি করেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।

কলকাতায় বামেদের মিছিল, ছবি – আইএএনএস

বামেরা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়ে সূর্যকান্তবাবু বলেন, উত্তরবঙ্গেও সমান তালে বাম আন্দোলন চলছে। আগামী ২৭ ডিসেম্বর উত্তরবঙ্গে রাজ্য সরকারের প্রধান সচিবালয় উত্তরকন্যা অভিযান হবে বলে জানান তিনি। ওই অভিযানে অংশ নেবেন কৃষকরা। এর ৩ দিন পর ৩০ ডিসেম্বর ফের একটি উত্তরকন্যা অভিযান হবে। সেখানে অংশ নেবেন বামপন্থী শ্রমিক ও কর্মচারি সংগঠনের সদস্য সমর্থকেরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026