Kolkata

দোতলা থেকে ছুঁড়ে ফেলা হল ফ্যান, সোফা, মুচিবাজারে তুলকালাম

শনিবার দুপুরে ভয়ংকর তাণ্ডবের ঘটনা ঘটল উল্টোডাঙার কাছে মুচিবাজার এলাকায়। একটি বাড়িতে হামলা চালায় এলাকার বেশ কয়েকজন। তছনছ করে দেওয়া হয় গোটা বাড়ি। বাড়িটিতে পরিবারের বাস। সেইসঙ্গে দোতলা অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। ফলে অনুষ্ঠানবাড়িতে যেসব আসবাব দেখা যায় সেগুলি সেখানে ভরা ছিল। পেডেস্টাল ফ্যান, লাল ভেলভেটে মোড়া সোফা, বিয়ে বাড়িতে ব্যবহৃত ভেপার ও হ্যালোজেন আলো, অন্যান্য জিনিসপত্র, বসার জন্য প্লাস্টিকের চেয়ার সবই তছনছ করে দেওয়া হয়। এলাকাবাসীর একাংশের দাবি ওই বাড়িতে নাকি অসামাজিক কাজকর্ম হত।

স্থানীয়রা জানাচ্ছেন, গত শুক্রবার সেখানে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে অশান্তি হয়। পরে দুষ্কৃতি হামলার ঘটনাও ঘটে। যে ব্যক্তির বিরুদ্ধে আঙুল তোলা হচ্ছে তাকে এলাকাবাসীর একাংশ দুষ্কৃতি হিসাবেই ব্যাখ্যা করেছেন। ওই ব্যক্তির বাড়িতেই এদিন হামলা হয়। রীতিমত তাণ্ডব চলে। রাস্তার ওপর দোতলা থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয় আসবাব। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে।

এদিন শুধু ওই বাড়িতে তাণ্ডব চালানোই নয়, তার আগে ক্ষুব্ধ এলাকাবাসী উল্টোডাঙা মেন রোড অবরোধ করেন। স্থানীয় বিধায়ক সাধন পাণ্ডে এলাকায় হাজির হলে তাঁকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। পরে সাধনবাবু সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানান।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026