Kolkata

মধ্যরাতে মন্দিরে ধাক্কা মারল বাইক, মৃত কিশোর

শীত জাঁকিয়ে না পড়লেও কলকাতায় এখন বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব। রাত বাড়লে ঠান্ডা বাড়ছে। বেলা বাড়লে আবার কিছুটা গরম হচ্ছে। হেমন্তের দিনগুলো যেমন হয় তেমনই এখন বাতাসে শীতের পদধ্বনি। মাঝরাতে ঠান্ডা বেশি থাকায় মানুষজন বেশ চাদর মুড়ি দিয়ে ঘুম দিচ্ছেন। শুক্রবার রাত আড়াইটে নাগাদ তাই গোটা বরানগর এলাকাটাই খাঁ খাঁ করছিল। সেই সময়ে নিমতলার দিক থেকে ফিরছিল ৩ বন্ধু। গোপাল লাল ঠাকুর রোডে ষষ্ঠীতলা মন্দিরের সামনে এসে ফাঁকা রাস্তায় উদ্দাম গতিরে সেই বাইক নিয়ন্ত্রণ হারায়। তারপর তা গিয়ে ধাক্কা মারে মন্দিরের বন্ধ দরজার কোণায়। ভেঙে পড়ে কোণা। ছিটকে পড়ে বাইক। ছিটকে পড়ে আরোহীরাও।

এই দুর্ঘটনায় ২ জন আহত হলেও যে কিশোর বাইক চালাচ্ছিল তার মৃত্যু হয়। একাদশ শ্রেণির ওই ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026