প্রমোদতরী, প্রতীকী ছবি
জল তো সীমানা মানে না। সে তো নিজের মতই বিস্তৃত। সেই জলপথই এবার মেলাতে চলেছে ভারত-বাংলাদেশকে। সড়ক পথে যোগাযোগ তৈরি হয়েছে। যাতায়াত করছে ২ দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস। বাকি ছিল জল। এবার সেই জলপথেও ২ প্রতিবেশি দেশের মধ্যে যোগাযোগ শুরু হল বলে!
আগামী বছরের মার্চ মাস থেকেই জলপথে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে আরও উত্তর পূর্বে ভেসে যাবে ক্রুজ। মোটামুটি তার উদ্যোগ পাকা। ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার এক সদস্য এসভিকে রেড্ডি একথা জানিয়েছেন।
এখন বাণিজ্যের প্রয়োজনে বার্জ যাতায়াত করে ২ দেশের মধ্যে। এবার সাধারণ মানুষ নিয়ে ভেসে যাবে ক্রুজ। কলকাতা থেকে গঙ্গাবক্ষে ভেসে জলপথে সুন্দরবন হয়ে ইন্দো-বাংলা প্রোটোকল রুট হয়ে ক্রুজ চলে যাবে বাংলাদেশ। বাংলাদেশের বুকে ভেসে তা আরও এগিয়ে পৌঁছে যাবে আরও উত্তরপূর্বে।
যেটুকু জানা গিয়েছে তাতে এই রুটে ক্রুজ শুরু হবে আগামী মার্চ মাস থেকে। যা হয়তো ২ দেশের বন্ধনকে আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা নেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…