Kolkata

কলেজ ফেস্টের নামে ‘তোলাবাজি’-র অভিযোগ, রণক্ষেত্র আমহার্স্ট স্ট্রিট

সেন্ট পলস কলেজে ফেস্টের নাম করে ছাত্রছাত্রীদের কাছে টাকা চাওয়া হচ্ছে। এমন অভিযোগ কয়েকদিন ধরেই সামনে আসছিল। রীতিমত তোলাবাজির অভিযোগ উঠছিল কলেজের ছাত্র সংসদের একাংশের বিরুদ্ধে। তার বিরুদ্ধে বৃহস্পতিবার কলেজেরই গেটে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন কিছু ছাত্রছাত্রী। কিছুক্ষণ পর কলেজের মধ্যে থেকে ধেয়ে আসেন আর এক দল ছাত্রছাত্রী। আমহার্স্ট স্ট্রিটের ওপরই ধাওয়া করা হয় বিক্ষোভরত ছাত্রছাত্রীদের। সংখ্যায় কম ওই ছাত্রছাত্রীরা পালাতে থাকেন। তাঁদের পিছু ধাওয়া করা হয়। ছাত্রদের মারধরও করা হয় বলে অভিযোগ। বিক্ষোভরত ছাত্রীদের অবশ্য মারধরের মুখে পড়তে হয়নি। তবে তাঁদের সকলকে ঘিরে ধরে পাল্টা বিক্ষোভ শুরু করে কলেজ ইউনিয়নের একাংশ।

এই উত্তপ্ত পরিস্থিতিতে আমহার্স্ট স্ট্রিটে সাধারণ জনজীবন ব্যাহত হয়। যান চলাচলেও কিছুটা প্রভাব পড়ে। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের দাবি তাঁদের ভয় দেখিয়ে টাকা চাওয়া হচ্ছে। যা তাঁরা দিতে রাজি নন। অন্যদিকে কলেজ ইউনিয়নের দাবি, তারা কখনই কোনও চাপ দেয়নি। কলেজ নির্বাচন বানচাল করতে এই কাণ্ড ঘটানো হচ্ছে।

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026