Kolkata

বাড়িতে ঢুকে জমি মাপজোককারীকে গুলি করে হত্যা

জমি মাপজোককারীকে ঘরে ঢুকে গুলি করে চম্পট দিল দুষ্কৃতিরা। নিউটাউনের মালোপাড়ার বাসিন্দা চঞ্চল মণ্ডল নামে ওই ব্যক্তির গায়ে ৩টি গুলি লাগে। একটি মুখে ও ২টি পাঁজরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জমির মাপজোকের পরিকল্পনা করে দেওয়ার আর্জি নিয়েই হাজির হয়েছিল আততায়ীরা। পুলিশের অনুমান এটা সুপারি কিলারদের কাজ। ঠিক কী কারণে চঞ্চল মণ্ডলকে খুন করা হল তা এখনও পরিস্কার নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। সোমবার এলাকা থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞেরা।

মৃতের পরিবার সূত্রে খবর, জমির মাপজোক করাই ছিল চঞ্চলবাবুর পেশা। অনেকেই আসতেন জমির প্ল্যান করে দেওয়ার জন্য। তেমনই গত শনিবার ২ ব্যক্তি আসে। তাদের একটি জমি রয়েছে। তার ওপর বাড়ির একটা পরিকল্পনা করে দেওয়ার জন্য চঞ্চলবাবুকে বলে তারা। পেশাগত কারণে স্বাভাবিকভাবেই রাজি হন চঞ্চলবাবু। রবিবার সন্ধেয় সেই পরিকল্পনার কাগজ নিতে আসে ৩ জন ব্যক্তি। চঞ্চলবাবু বাড়ি না থাকায় তাঁকে ডেকে পাঠায় তারা। তারপর কাগজ নিয়ে বেরিয়ে বেরিয়ে যাওয়ার সময় আচমকাই চঞ্চলবাবুকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তেই ২টি বাইকে চড়ে চম্পট দেয় আততায়ীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এর পিছনে জমি সংক্রান্ত কোনও বিবাদ কাজ করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

News Desk

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026