জল ভরা গর্তে পড়ে শিশুর মৃত্যু

জল ভর্তি গর্তে পড়ে মৃত্যু হল সাত বছরের এক বালকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিটের কলিন লেনে। গত একমাস ধরে এখানে একটি বহুতল নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজ চলা জমির অনেকটাই ফাঁকা। এখানেই খেলে বেড়ায় পাড়ার কচিকাঁচারা। এটা নতুন কিছু নয়। এদিনও পাড়ারই এক বছর সাতেকের ছেলে এখানে বল খেলছিল। তারপর থেকে তার আর কোনও খোঁজ ছিল না। স্থানীয়দের দাবি, বেশ কিছুক্ষণ ছেলেকে দেখতে না পেয়ে তার বাবা ওই নির্মাণ কাজ চলা এলাকায় এসে খোঁজ শুরু করেন। কিন্তু সেখানে কর্মরতরা জানায় তারা কোনও বাচ্চাকে সেখানে দেখেননি। কিন্তু তার বাবার মন মানেনি। সন্দেহ হওয়ায় তিনি ওই এলাকার মধ্যেই জলে ভরা ১০ ফুট গভীর গর্তে নেমে খোঁজ শুরু করেন। সেখানেই জলের তলায় হাতড়াতে হাতড়াতে ছেলের হাতে তাঁর হাত লাগে। এরপরই তিনি জলের তলা থেকে ছেলের দেহ টেনে তোলেন। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এদিকে এখানে এতবড় নির্মাণকাজ চলা সত্ত্বেও কোনও সুরক্ষাকর্মী না থাকায় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি এমন একটা গর্ত খোঁড়া রয়েছে। নির্মাণ সংস্থার সকলেই জানেন এখানে বাচ্চারা খেলা করে। তবুও কেন সেখানে নজরদারি ছিলনা তা নিয়ে সরব হয়েছেন তাঁরা।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026