ভবানীপুরে বৃদ্ধার মৃত্যু, খুনের মামলা রুজু

ভবানীপুরে বৃদ্ধা খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে খুনের মামলা রুজু করল পুলিশ। বৃদ্ধার কোনও অস্বাভাবিক মৃত্যু নয়, তাঁকে খুন করা হয়েছিল বলেই মনে করছে পুলিশ। পুলিশের দাবি, রবিবার সকাল ৯টা থেকে ১২টার মধ্যে ওই বৃদ্ধাকে খুন করা হয়। তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে ছিল। বাঁ হাতেও ক্ষতের চিহ্ন স্পষ্ট। এসব থেকেই পুলিশের অনুমান সুনন্দা গঙ্গোপাধ্যায় নামে ওই মহিলাকে খুন করেছে দুষ্কৃতীরা। এদিকে ক্রমশ স্পষ্ট হচ্ছে এই খুনের সঙ্গে প্রোমোটার চক্রের যুক্ত থাকার সম্ভাবনা। ইতিমধ্যেই অভিযুক্ত প্রোমোটারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সোমবার সকালে বৃদ্ধা সুনন্দা গঙ্গোপাধ্যায়ের দেহ তাঁর ভবানীপুরের চক্রবেড়িয়ার বাড়ির মধ্যের একটি ড্রেন থেকে উদ্ধার করা হয়।পাড়া প্রতিবেশির দাবি, সুনন্দাদেবীকে বেশ কিছুদিন ধরেই বাড়ি ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। প্রোমোটাররা বাড়ি ছাড়ার জন্য মোটা টাকার অফারও দেন তাঁকে। কিন্তু ভিটে ছেড়ে তিনি অন্যত্র যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন নিঃসঙ্গ সুনন্দাদেবী। অভিযোগ নাছোড় মহিলাকে এরপর শুরু হয় ভয় দেখানো। প্রায় দিন আসতে থাকে হুমকি। একে একা থাকেন। তারওপর এভাবে হুমকি আসতে থাকায় কিছুটা আতঙ্কিত হয়েই পুলিশের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছিলেন সুনন্দাদেবী। এরপর তাঁর মৃতদেহ উদ্ধারের পর অভিযোগের আঙুল প্রথমেই ওঠে প্রোমোটার চক্রের দিকে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026