পুজোর মুখে খুশির আবেশ। নতুন জামা পেয়ে ১২০০ জনেরও বেশি অনাথ শিশুর মুখে অনাবিল হাসি খেলল। খুশিতে মেতে উঠল শিশু মন। সৌজন্যে ইন্দাস ইন্ড ব্যাঙ্ক ও রোটার্যাক্ট ক্যালকাটা মিড সাউথ। কলকাতার একটি বিলাসবহুল হোটেলে এক ঝলমলে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এসব অনাথ শিশুদের হাতে নতুন জামাকাপড় তুলে দেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন ব্যাঙ্কের কর্মকর্তারা। অনেক এনজিও-র হাতেও এই নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়। সেইসব এনজিও, যারা অনাথ শিশুদের নিয়ে কাজ করছে। যারমধ্যে ছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের এনজিও। অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন অভিনেত্রী।
অনুষ্ঠানে শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় বলেই নন, উপস্থিত ছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ। যাঁদের টিভির পর্দায় বা সিনেমার পর্দায় দর্শকরা প্রায়ই দেখে থাকেন। ইন্দাস ইন্ড ব্যাঙ্কের কলকাতার ২৩টি শাখা একসঙ্গে পুজোর মুখে এই উদ্যোগে সামিল হয়েছিল। এবার পুজো সবার পুজো, ক্যাচ লাইনকে সামনে রেখে ব্যাঙ্কের এই উদ্যোগকে সাধুবাদ জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…