জেল, প্রতীকী ছবি
সংগ্রামপুর বিষমদ কাণ্ড। ২০১১ সালে ঘটা সেই ঘটনা রাজ্য পার করে দেশি-বিদেশি সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নেয়। দক্ষিণ ২৪ পরগনার উস্তি, মগরাহাট সহ আশপাশের এলাকার মোট ১৭২ জনের প্রাণ যায় বিষাক্ত চোলাই পান করে। সেই ঘটনার পর সবে ক্ষমতায় আসা তৃণমূল সরকারের মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণাকে কেন্দ্র করেও কম রাজনৈতিক জল ঘোলা হয়নি। পরে ওই ঘটনার তদন্তভার যায় সিআইডি-র হাতে। আত্মসমর্পণ করে বিষমদ কাণ্ডের মূল অভিযুক্ত খোঁড়া বাদশা। গ্রেফতার হয় অন্য অভিযুক্তরাও।
তারপর থেকে সেই মামলা চলেছে এতদিন। গত বৃহস্পতিবার আলিপুর আদালত খোঁড়া বাদশা সহ ৪ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। বাকি ৭ জনকে বেকসুর খালাস করে আদালত। দোষী সাব্যস্তদের শুক্রবার সাজা ঘোষণা হল। প্রত্যেকের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। সেইসঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানাও ধার্য করা হয়েছে।
যদিও নিজেকে নির্দোষ বলেই দাবি করেছে খোঁড়া বাদশা। এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সাজাপ্রাপ্তদের পরিবার।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…