Kolkata

জমাট বাঁধা মেঘে প্রায় দেড় ঘণ্টার বৃষ্টিতে নাজেহাল মানুষ

আকাশে মেঘ ছিল সকাল থেকেই। তবে তা যে এমন একটানা মুষলধারার বৃষ্টি ঘটাবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি শ্যামবাজার থেকে ডানলপের মধ্যের মানুষজন। এই অঞ্চলের মানুষজনকে রীতিমত চমকে দিয়েছে প্রায় দেড় ঘণ্টা ধরে চলা একটানা বৃষ্টি। বৃষ্টি শুরু হয় ১২টা ১৫ নাগাদ। মেঘ জমাট বেঁধেছিল। তাই বৃষ্টি হতেই পারে। তাই প্রথমে তেমন গুরুত্ব দেননি কেউই। অনেক পথচারীই বৃষ্টি থেকে বাঁচতে ঢাকা জায়গায় দাঁড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আবার গন্তব্যে চলে যাবেন এই ভেবে।

কিন্তু মুষলধারায় শুরু হওয়া সেই বৃষ্টি চলতেই থাকে। এতক্ষণ বৃষ্টি চলায় অনেকেই অবাক হয়ে যান। একটানা এমন চেপে বৃষ্টিতে অনেক জায়গায় জল দাঁড়িয়ে যায়। বিটি রোড ও সংলগ্ন রাস্তাগুলি জলমগ্ন হয়ে পড়ে। বহু মানুষ কাজে বেরিয়েও আটকে পড়েন। এক জায়গায় মেঘ জমেই এই বৃষ্টি। কারণ রথতলা পার করেও যেমন বিটি রোডে বৃষ্টি তেমন একটা হয়নি, তেমনই অন্যদিকে শ্যামবাজার পার করে বৃষ্টির দেখা মেলেনি। হলেও হয়েছে নামমাত্র। তবে শ্যামবাজার থেকে ডানলপের মধ্যে সেসময়ে থাকা মানুষের অভিজ্ঞতাটা একদম অন্যরকম হল এদিন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026