ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে লালবাজার অভিযান করল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা এআইএসএ। আইসা-র এই লালবাজার অভিযান কর্মসূচি থমকে যায় ফিয়ার্স লেনে পুলিশের করা ব্যারিকেডে। সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ছাত্রছাত্রীরা। ধস্তাধস্তিও হয়। ছাত্রদের তরফে স্লোগান দেওয়া হয়। তৈরি হয় এক উত্তপ্ত পরিস্থিতি। এদিকে এর জেরে বেশ কয়েকটি রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়। ফলে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।
সোমবার দুপুরে কলেজ স্ট্রিট থেকে মিছিল বার করে আইসা। ছাত্রছাত্রীদের মিছিল ফিয়ার্স লেনে পৌঁছলে তাঁদের পথ আটকায় পুলিশ। পুলিশের তরফে ছিল ত্রিস্তরীয় ব্যারিকেডের বন্দোবস্ত। বেশ কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতি বজায় থাকার পর অবস্থা স্বাভাবিক হয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…