Kolkata

বিজেপির ডাকা বাংলা বন্‌ধকে সমর্থন করছে না বামফ্রন্ট

দাড়িভিটে যেভাবে ২ ছাত্রের মৃত্যু হয়েছে তার কড়া সমালোচনা করেছে বামফ্রন্ট। রীতিমত বিবৃতি প্রকাশ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, তাঁরা দাড়িভিটেতে ছাত্র মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করছেন। পাশাপাশি এটাও জানিয়েছেন যে তাবলে বিজেপির ডাকা বাংলা বন্‌ধকে তাঁরা সমর্থন করছেন না। বামফ্রন্টের দাবি, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বন্‌ধ ডেকেছে। তাই সেই বন্‌ধকে তাঁরা কোনওভাবেই সমর্থন করতে পারছে না।

দাড়িভিট কাণ্ডে আগামী বুধবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। ছাত্র মৃত্যুর ঘটনায় কড়া সমালোচনা করেও বামফ্রন্টের তরফে দাবি করা হয়েছে ইসলামপুর সহ আশপাশের এলাকায় ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে বিভাজনের রাজনীতির চেষ্টা চলছে। তাই তারা বিজেপির এই বন্‌ধকে সমর্থন করছে না।

বিমান বসুর এই বিবৃতি প্রকাশকে হালকা‌ভাবে নিচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞেরা। বিজেপি বন্‌ধ ডাকার পর বামফ্রন্টের তড়িঘড়ি এ বিষয়ে বিবৃতি প্রকাশের দরকার ছিলনা বলেই মনে করছেন তাঁরা। তবু বামফ্রন্ট যখন বিবৃতি প্রকাশ করেছে তখন তা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছেন তাঁরা। তবে বামফ্রন্টের খোলাখুলি বন্‌ধ না মানার কথা জানানো রাজ্য সরকারের জন্য স্বস্তির কারণ হল বলেই মনে করছে রাজ্য রাজনৈতিক মহল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026