ভবানীপুরে বাড়ির ড্রেন থেকে উদ্ধার বৃদ্ধার দেহ

রবিবার জোড়াসাঁকোয় বৃদ্ধ খুনের ঘটনা নিয়ে বিহ্বলতা কাটার আগেই ফের শহরে বৃদ্ধা খুন। সোমবার সকালে বৃদ্ধা সুনন্দা গঙ্গোপাধ্যায়ের দেহ বাড়ির মধ্যের একটি ড্রেন থেকে উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান বছর ৬০-এর সুনন্দাদেবীকে খুন করে ওই ড্রেনে ফেলে যাওয়া হয়েছিল। ভবানীপুরের চক্রবেড়িয়ায় একাই থাকতেন এই বৃদ্ধা। রবিবার সকালে তাঁকে পাড়ার একটি চায়ের দোকানের কর্মচারি চা দিতে গিয়ে শেষবার দেখতে পান। তারপর থেকে তাঁকে আর দেখা যায়নি। পুলিশের অনুমান, বেলার দিকেই সুনন্দাদেবীকে খুন করে ড্রেনে ফেলা হয়ে থাকতে পারে। সারারাত বাড়ির সদর দরজা খোলা ছিল। এদিকে পাড়া প্রতিবেশির দাবি, সুনন্দাদেবীকে বেশ কিছুদিন ধরেই বাড়ি ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। প্রোমোটাররা বাড়ি ছাড়ার জন্য মোটা টাকার অফারও দেন তাঁকে। কিন্তু ভিটে ছেড়ে অন্যত্র তিনি যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন নিঃসঙ্গ সুনন্দাদেবী। অভিযোগ নাছোড় মহিলাকে এরপর শুরু হয় ভয় দেখানো। প্রায় দিন আসতে থাকে হুমকি। একে একা থাকেন। তারওপর এভাবে হুমকি আসতে থাকায় কিছুটা আতঙ্কিত হয়েই পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেন সুনন্দাদেবী। কিন্তু পুলিশ সেই অভি‌যোগপত্রের ভিত্তিতে কোনও পদক্ষেপ করেনি বলে দাবি করেছেন স্থানীয়রা। এদিন সুনন্দাদেবীর দেহে সেই অর্থে কোনও আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। শুধু জিবটা বেরিয়ে ছিল। তা থেকে পুলিশের প্রাথমিক অনুমান সুনন্দাদেবীকে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে। তবে সত্য কি তা জানা যাবে ময়না তদন্তের রিপোর্ট সামনে আসার পরই। কিন্তু শহরে কেন একের পর এক বৃদ্ধ, বৃদ্ধা খুনের ঘটনা সামনে আসছে? সুনন্দাদেবী যদি হুমকির কথা জানিয়ে পুলিশে চিঠি দিয়েই থাকেন তবে কেন আগাম পদক্ষেপ করল না পুলিশ? এ প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে শহরের বাসিন্দাদের নিরাপত্তা নিয়েও।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026