অটো দৌরাত্ম্যকে কেন্দ্র করে মঙ্গলবার ফের উল্টোডাঙায় উত্তেজনা ছড়াল। তাও আবার সকালে অফিস টাইমে। অটো চালকদের বেলাগাম ভাড়া চাওয়াকে সামনে রেখে এদিন উত্তেজনায় ফেটে পড়েন যাত্রীরা। উল্টোডাঙা থেকে অফিস টাইমে সল্টলেকের করুণাময়ী, সেক্টর ফাইভ সহ বিভিন্ন জায়গায় অফিস যাত্রীরা অটো ধরে যান। আর সেখানেই বিপত্তি। তাঁদের অভিযোগ, নিত্যদিন তাঁদের অটো চালকদের মর্জিমত ভাড়া গুণতে হয়। রেট ঠিক করা থাকলেও অটো চালকরা সেসব তোয়াক্কা না করে অনেক বেশি টাকা চেয়ে নেন।
মাসখানেক আগে ঠিক একই অভিযোগে ফেটে পড়েছিলেন যাত্রীরা। এদিন ফের উল্টোডাঙায় যাত্রী বিক্ষোভ চরমে উঠল। যাত্রীদের অবরোধে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। থেমে যায় গাড়ি। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, পুলিশ প্রশাসন থেকে সরকার, বিভিন্ন সময়ে এই রুটে ভাড়া বেঁধে দিয়ে যাত্রী হয়রানি বন্ধের আশ্বাস দিলেও অবস্থা আদপে বদলায়নি। অটোচালকদের দৌরাত্ম্য অব্যাহত। তারা যা ইচ্ছে তাই চালিয়ে যাচ্ছে। যেমন খুশি টাকা চাইছে। যাত্রীদের অভিযোগের আঙুল উঠেছে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও। তাঁদের দাবি, রাজনৈতিক নেতাদের মাথার ওপর হাত থাকায় অটো চালকরা এত সাহস পাচ্ছে। যেমন খুশি ভাড়া নিচ্ছে।
এদিন সকালে অফিস টাইম যাত্রী বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ উল্টোডাঙা অবরুদ্ধ হয়ে থাকে। পরে পুলিশ এসে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশকেও যাত্রী বিক্ষোভের মুখে পড়তে হয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…