Kolkata

বাগরি মার্কেটের বিধ্বংসী আগুন নেভাতে হিমসিম খাচ্ছে দমকল

শনিবার রাত আড়াইটে‌। দিনভর মানুষের ভিড়ে সরগরম বাগরি মার্কেট তখন শান্ত। চারদিক শুনশান। স্থানীয় মানুষজনের অধিকাংশই ঘুমে। তখনই আচমকা জ্বলে ওঠে কলকাতার ক্যানিং স্ট্রিটের অন্যতম বাজার বাগরি মার্কেট। শুরু হয় বিস্ফোরণ। আর তাতেই ঘুম উড়ে যায় গোটা এলাকার। একে ঘিঞ্জি এলাকা। তারওপর বিস্ফোরণ আরও আতঙ্কিত করে তোলে সকলকে। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকল। একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে থাকে। এদিকে আগুনও গ্রাস করতে থাকে একের পর এক তলা।

একটি প্রসাধনী সামগ্রির দোকানেই প্রথম আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। তারপর তা দ্রুত ছড়াতে থাকে। বাজার হওয়ায় বিভিন্ন জিনিস মজুত রয়েছে সেখানে। তাও প্রচুর পরিমাণে। যার অধিকাংশই দাহ্য পদার্থ। ফলে আগুন ছড়াতে সময় লাগেনি। রাতের পর সকাল পেরিয়ে বেলা পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকলকর্মীরা। ঘিঞ্জি এলাকা হওয়ায় সবদিক থেকে ঠিকমত জল দেওয়াও মুশকিল হচ্ছে তাঁদের।

আগুন লাগার পর সেখানে একে একে হাজির হন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, পুলিশ কমিশনার রাজীব কুমার সহ পুলিশ ও দমকলের পদস্থ আধিকারিকরা। দমকলের আগুন নেভানোর কাজে বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে চারপাশ জুড়ে ছড়িয়ে থাকা প্রচুর বিদ্যুতের তার। ওভারহেড সেসব তার এমনভাবে রয়েছে যে দমকলকর্মীরা ঠিকমত জায়গাই করে উঠতে হিমসিম খাচ্ছেন। এদিকে রাতে লাগা আগুনে এখনও পর্যন্ত বাগরি মার্কেটের বহু দোকানই ভস্মীভূত।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026