Kolkata

আকাশ কালো করে শহরে প্রবল বৃষ্টি

বেলা বাড়তেই মঙ্গলবার কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে ক্রমশ মেঘ পুরু হতে থাকে। কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয় কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে। দুপুরে কলকাতার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। প্রায় অন্ধকার নেমে আসে। তারপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। কলকাতা জুড়েই এদিন প্রবল বৃষ্টি হয়। সঙ্গে ছিল বজ্রপাত। দুপুরে কলকাতার অনেক রাস্তায় জল জমে যায়। গাড়ির গতি কমে যায়। তৈরি হয় যানজট।

কলকাতা ছাড়াও এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টি নামে। বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের বড় অংশেও। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় বৃষ্টির সময় বজ্রপাত হয়ে ২টি গ্রামে ২ জনের মৃত্যু হয়। অবশ্য এই বৃষ্টি কোনও নিম্নচাপ বা সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে নয়। আঞ্চলিক মেঘ জমেই বৃষ্টি বলে জানিয়েছেন আহদবিদেরা। দুপুর বিকেলে বৃষ্টি কিন্তু কাজের দিনে মানুষজনকে রীতিমত সমস্যার মুখে ফেলে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026