Kolkata

বন্‌ধের দিন গাড়ি আক্রান্ত হলে মিলবে বীমা, জানাল রাজ্য

আগামী সোমবার জোড়া বন্‌ধ। বন্‌ধের দিন যানবাহন সচল রাখতে বদ্ধপরিকর রাজ্য সরকার। তবে যাঁদের ব্যক্তিগত গাড়ি রয়েছে তাঁরা ওদিন গাড়ি বার করতে চাননা। কারণ একটাই। ধর্মঘটের দিন গাড়ি বার করে তা কোনওভাবে আক্রান্ত হলে বীমা পাওয়া যায়না। সেকথা মাথায় রেখে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বন্‌ধের দিন গাড়ি বার করলে বীমার টাকা মিলবে বলে জানিয়ে দিল রাজ্য সরকার।

সোমবার গাড়ি বার করে কোনও কারণে যদি গাড়ি আক্রান্ত হয়, তবে তা ঘটনা ঘটার ১২ ঘণ্টার মধ্যে পুলিশে জানাতে হবে। পুলিশ জেনারেল ডায়েরি করুক বা এফআইআর, তা নিয়ে বীমা সংস্থার কাছে আবেদন করলে মিলবে বীমার অর্থ। রাজ্য পরিবহণ দফতর বীমা সংস্থাগুলির সঙ্গে কথা বলে বন্‌ধের দিন রাজ্যকে সচল রাখতে এই ব্যবস্থা করেছে। বীমার টাকার অঙ্ক অবশ্য সর্বোচ্চ ৭৫ হাজার পর্যন্ত পাওয়া যাবে। অবেদন যথার্থ হলে টাকা মিলবে ৭২ ঘণ্টার মধ্যেই।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026