Kolkata

মাঝেরহাটকাণ্ডে হাসপাতালে আহতদের ভিড়, বন্ধ রাস্তা, বন্ধ ট্রেন

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পরই শুরু হয় উদ্ধারকাজ। একের পর এক আহতদের নিয়ে মূলত এসএসকেএম ও সিএমআরআই হাসপাতালে হাজির হতে থাকে অ্যাম্বুলেন্স। জরুরি বিভাগ আগেই তৈরি ছিল। ফলে সেখানে একের পর এক আহতকে বিকেল থেকে আনা হয়েছে। আর প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তাঁদের চিকিৎসা। হাসপাতালগুলি তৈরি থেকেছে প্রয়োজনে আরও আহতদের চিকিৎসার জন্য। আহতদের আনার পাশাপাশি ভিড় জমতে থাকে উদ্বিগ্ন পরিজনদেরও।

ব্রিজ ভেঙে পড়ায় এদিন শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। রেল লাইনের ওপর ব্রিজটি সরাসরি ভেঙে পড়েনি। পড়েছে লাইন সংলগ্ন খালের ওপর। কিন্তু রেল লাইনের ওপর ব্রিজটি বেঁকে ঝুলছে। ফলে ওখান দিয়ে ট্রেন চালানোর মত ঝুঁকি রেল কর্তৃপক্ষ নেবেনা এটাই ছিল স্বাভাবিক। ট্রেন বন্ধ থাকায় অফিস ফেরত মানুষজন এদিন প্রবল সমস্যায় পড়েন।

এদিকে আবার বন্ধ মোমিনপুর থেকে ডায়মন্ডহারবার রোডের ওই অংশ। যে অংশের মধ্যে ব্রিজটি পড়েছে। এদিকে অধিকাংশ বাসের যাত্রাপথে ওই ব্রিজটি পড়ে। ফলে বাসগুলিকে ঘুরপথে যেতে হচ্ছে। যা প্রবল যানজটের সৃষ্টি করে। সব মিলিয়ে ওদিকের বাসিন্দারা এদিন অফিস ছুটির পর বাড়ি ফিরতে হিমসিম খেয়ে যান।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026