Kolkata

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ল কেন? উঠছে প্রশ্ন

কলকাতা শহরের অন্যতম ব্যস্ত ব্রিজ এটি। বেহালা সহ ডায়মন্ডহারবারমুখী যাবতীয় বাসের রাস্তা। এই ব্রিজ টপকেই পৌঁছতে হয় শহরের পশ্চিম প্রান্তের বিভিন্ন স্থানে। দিনরাত ব্যস্ত থাকে এই ব্রিজ। সারাক্ষণ এর ওপর দিয়ে বাস, গাড়ি, মানুষজনের যাতায়াত। এমন এক অতি গুরুত্বপূর্ণ ব্রিজের রক্ষণাবেক্ষণ কী ঠিকঠাক ছিল? এ প্রশ্ন কিন্তু উঠছে। পুরনো ব্রিজ। ফলে এর যথেষ্ট রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল। আর যে ব্রিজের নিয়মিত রক্ষণাবেক্ষণ হয় তার ভেঙে পড়ার কথা নয়। অন্তত তেমনই মনে করছেন বিশেষজ্ঞেরা।

এদিন টানা বৃষ্টি হয় দুপুরে। প্রবল বজ্রপাত হয়। সেটাই কী তবে শেষ পেরেকটা গেঁথে দিল? প্রাকৃতিক দুর্যোগে কী তবে দুর্বল হয়ে আসা অংশ ভেঙে পড়ল? এমন প্রশ্নও উঠছে।

মাঝেরহাট ব্রিজের পাশেই কাজ হচ্ছে জোকা পর্যন্ত মেট্রো রেলের। ব্রিজের একদম পাশেই হচ্ছে কাজ। ফলে সেই কাজের ফলেও কিছু ঘটে থাকতে পারে কী? এবার সে প্রশ্নও উঠছে। কারণ মেট্রোর কাজ হলে অনেক সময়ে কম্পন হয়। তার জন্য কী তবে ভেঙে গেল ব্রিজের একটা অংশ? এসব প্রশ্ন উঠছে। উত্তর অজানা। তদন্ত হলে তবেই জানা যাবে প্রকৃত কারণ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026