Kolkata

পড়ুয়াদের ওপর চড়াও হয়ে মারধর, অভিযোগের আঙুল টিএমসিপির দিকে

দুষ্কৃতি তাণ্ডবের শিকার হলেন প্রেসিডেন্সি, যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া। এদিন বেশ কয়েকজন পড়ুয়া যৌথভাবে ভর্তি দুর্নীতির বিরুদ্ধে লিফলেট বিলি করছিলেন সুরেন্দ্রনাথ কলেজের সামনে। অভিযোগ এই সময়ে বেশ কয়েকজন এসে তাঁদের লিফলেট বিলি করতে বাধা দেয়। পাল্টা পড়ুয়ারা জানান তাঁরা কলেজের মধ্যে ঢুকে বা কলেজ চত্বরে কিছু করছেন না। কলেজের বাইরে লিফলেট বিলি করছেন। অভিযোগ, এরপরই একদল দুষ্কৃতি এসে তাঁদের ওপর চড়াও হয়। তাঁদের ব্যাপক মারধর করা হয়। তাঁদের সঙ্গে থাকা ছাত্রীরাও রেহাই পাননি। মারের চোটে এক ছাত্রের মাথা ফেটে গেছে। একজনের চোখে গুরুতর আঘাত লেগেছে। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই বসে পড়েন তাঁরা। এছাড়াও আঘাত পেয়েছেন আরও কয়েকজন।

আক্রান্ত পড়ুয়াদের দাবি, যারা এসেছিল তারা তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক। যদিও পড়ুয়াদের দাবি যারা এসেছিল তাদের কাউকে ছাত্র বলে মনে হয়নি। আগামী মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । তার আগে এই ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে টিএমসিপি নেতৃত্ব।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026